আজ মঙ্গলবার (৭ ডিসেম্বর) দুপুরে নেয়াজপুর ইউনিয়নের দেবিপুর গ্রামের পঙ্গু রিকশাচালক আবুল খায়ের বাবুলকে এ উপহার বুঝিয়ে দেন তিনি।
পুলিশ সুপার মো. আলমগীর হোসেন বলেন, পঙ্গু রিকশাচালককে যেন কারও কাছে হাত পাততে না হয় সে জন্যই আলোকিত মানবিক অর্গানাইজেশন নোয়াখালী জেলা পুলিশ এ উদ্যোগ নেয়। দোকানের আয় দিয়ে তিনি সংসার চালাতে পারবেন বলে আশা করছি।
উল্লেখ্য, ২ বছর আগে নিজ এলাকায় রিকশা চালাতে গিয়ে আবুল খায়ের বাবুল দুর্ঘটনায় আহত হয়ে ডান পায়ে মারাত্মক জখম পান। সঠিক চিকিৎসার অভাবে তার পায়ে পচন ধরে। তার এই দুর্ভোগের কথা শুনে মানবিক পুলিশ ইউনিট সঠিক চিকিৎসার ব্যবস্থা করে। এবার ভবিষ্যতের কথা চিন্তা করে দোকান উপহার দিলো।