বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান বলেন, ‘মঙ্গলবার রাতে উপজেলার চান্দুরা-আখাউড়া আঞ্চলিক সড়কের সিঙ্গারবিল ইউনিয়নের খিড়াতলা এলাকায় বালিভর্তি ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ট্রাক্টরের চালক শফিকুল মাথায় ও মুখে আঘাত প্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মারা যান। ট্রাক্টরটি নিয়ে তিনি আখাউড়ার দিকে যাচ্ছিলেন।’