স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ অভিযুক্ত নয়ন হোসেনকে আটক করেছে।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার রাতে ওই শিশুকে নিজ বাড়িতে একা পেয়ে অভিযুক্ত নয়ন হোসেন পাশবিক নির্যাতন চালায়। শিশুর চিৎকারে স্বজনেরা বাড়িতে এলে নয়ন পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় তাকে আটক করা হয়। ভিকটিম শিশুকে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
মানিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) আমির হোসেন জানান, এ ঘটনায় ভিকটিম শিশুটির বাবা ফজর আলী বাদী হয়ে মামলা দায়ের করেছেন। শুক্রবার দুপুরে আসামি নয়ন হোসেনকে আদালতে হাজির করা হবে।