নিহতের স্বজনরা জানায়, আবুল হাসেম বুড়িচং উপজেলার কাবিলা বাজারের ভাই ভাই ট্রেডার্স নামের মুদি মালামালের পাইকারি ব্যবসায়ী। বুধবার রাত ৯টার দিকে মাহফিলে যাওয়ার কথা বলে ব্যবসা প্রতিষ্ঠান থেকে বের হয়ে রাতে আর বাড়ি ফেরেননি। এতে রাতভর মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করেও তার ফোনটি বন্ধ পাওয়া যায়। বৃহস্পতিবার সকালে দেবিদ্বারের ভৈষেরকোট এলাকার রাস্তার পাশে একটি লাশ পড়ে থাকার খবর পেয়ে লাশ সনাক্ত করা হয়।
দেবিদ্বার থানার এসআই নুরুল ইসলাম জানান, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
/এআর/