৮ কেজি গাঁজাসহ যুবক আটক

নোয়াখালী সদর উপজেলার মধুসূদনপুর এলাকা থেকে আট কেজি গাঁজাসহ এক যুবককে (২৫) আটক করেছে পুলিশ। সোমবার (৮ ফেব্রুয়ারি) বিকালে তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করলে বিচারক জেল হাজতে পাঠান। সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) ফজলুল কাদের পাটোয়ারী এ তথ্য নিশ্চিত করেন।

আটক যুবকের নাম মো. মিরাজ হোসেন। সে সোনাইমুড়ী উপজেলার বজরা এলাকার ওসমান আলীর বাড়ির মৃত আব্দুল হকের ছেলে।

ফজলুল কাদের পাটোয়ারী জানান, রবিবার রাতে ভাড়াবাসা থেকে গোপন সংবাদের ভিত্তিতে গাঁজাসহ আটক করা হয় মিরাজকে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।