নির্বাচনে জিতে পোস্টার পরিষ্কারের দায়িত্ব নিলেন মেয়র

নির্বাচনের আগে পোস্টার লাগানোকে কেন্দ্র করে মারামারি হলেও নির্বাচনের পর সেগুলো পরিষ্কার বা সরানোর দায়িত্ব নেন না কেউ। তবে নির্বাচনের জিতেই শহরের পোস্টার পরিষ্কারের দায়িত্ব নিয়ে আলোচনায় এসেছেন রাঙামাটি পৌরসভার নবনির্বাচিত মেয়র আকবর হোসেন চৌধুরী।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) পৌরসভা নির্বাচনের পরদিনই নতুন মেয়রের উদ্যোগে শহরে পোস্টার পরিষ্কারের কার্যক্রম শুরু হয়। শহরের পরিচ্ছন্নতাকর্মীরা জানান, সকাল থেকে শহরের প্রবেশমুখ বিভিন্ন বেদী থেকে পোস্টার পরিচ্ছন্ন কার্যক্রম শুরু হয়। মূল সড়কসহ অলি-গলিতে সকল পোস্টার পরিষ্কার করা হবে। আজকের মধ্যে সব পোস্টার অপসারণের চেষ্টা করবো।

Rangamati Pic (6)মেয়র আকবর হোসেন চৌধুরী বলেন, ‘নির্বাচন শেষে যার যার পোস্টার নিজেদের সরানো কথা থাকলেও আমাদের দেশে সেই বিষয়ে প্রার্থীরা আগ্রহ দেখায় না। আমি এখনও দায়িত্বে রয়েছি এবং নতুন করে ভোটাররা আমাকে নির্বাচিত করায় পর্যটন শহর রাঙামাটিকে পোস্টারমুক্ত করার কাজ শুরু করেছি। আশাকরছি আজকের মধ্যে শহরের সকল পোস্টার পরিষ্কার হয়ে যাবে।’

রাঙামাটির প্রবীন সাংবাদিক সুনীল কান্তি দে বলেন, ‘পর্যটন শহরে পোস্টারে ঢেকে থাকবে দেখতে ভালো দেখায় না। শহরের সৌন্দর্য নষ্ট হয়। নির্বাচন শেষে শহরের পোস্টার সরানো কাজ শুরু হয়েছে শুনে ভালো লাগছে। প্রার্থীদের পোস্টার নিজেরাই পরিষ্কারের কথা থাকলেও আমরা এই বিষয়গুলোতে অভ্যস্ত হয়ে উঠিনি এখনও।’