রাঙামাটিতে শহীদদের স্মরণ ও বর্ণ-লিখন প্রতিযোগিতা

রাঙামাটি প্রতিনিধিপার্বত্য জেলা রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের মাধ্যমে শুরু হয়েছে দিবসটির আনুষ্ঠানিকতা। রাত ১২টা ১ মিনিটে ৫২‘র ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মহামান্য রাষ্ট্রপতির পক্ষে রাঙামাটির জেলা প্রশাসক মো. মামুনুর রশিদ শহীদ মিনারে পুষ্পাঞ্জলি অর্পণ করেন।

পরে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী ও জেলা পুলিশ সুপার মীর মোদাচ্ছের হোসেন শহীদ মিনারে পুষ্পাঞ্জলি প্রদান করেন।এ

রপর একে-একে সরকারি-বেসরকারি ও রাজনৈতিক দলগুলোসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থা শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। এর আগে রাঙামাটি কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গণসংগীত পরিবেশন করে পার্বত্য চট্টগ্রামের মুক্তিযুদ্ধ স্মৃতি সংরক্ষণ পরিষদ।

রাঙামাটিতে শহীদের প্রতি ফুলেল শ্রদ্ধাঅপরদিকে, অমর একুশের সকালে ভাষা শহীদদের স্মরণে রাঙামাটিতে শিক্ষার্থীদের নিয়ে বর্ণ লিখন, চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

শহীদ মিনার প্রাঙ্গণে ‘স্কুলবেলা’র উদ্যোগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থীরা অংশ নেয় এবং শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এ সময় আয়োজকরা বলেন, ‘রক্তে ভেজা বর্ণমালা সুন্দর হাতে লিখি’ এই স্লোগানে বিগত ১৭ বছর ধরে এই ধরনের প্রতিযোগিতা করে আসছি। আমরা চাই এর মাধ্যমে

শিশুদের মাঝে পৃথিবীর সব ভাষার প্রতি ভালোবাসা জাগ্রত হবে এবং শিশুদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটবে।