কুমিল্লার র্যাবের এএসপি মং শে থোয়াই মারমা জানান, কুমিল্লার বুড়িচং উপজেলার কংশনগর গোমতী নদীর পাড়ে মাদক ব্যবসায়ীরা মাদক কেনা-বেচা করছে খবর পেয়ে অভিযান পরিচালনা করে ৩৯০০ পিস ইয়াবা ও মাদক বিক্রির ৪,৪৫০ টাকাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মাদক দ্রব্যের আনুমানিক মূল্য ১১ লাখ ৭০ হাজার টাকা। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বুড়িচং থানায় মামলা দায়ের করা হয়েছে।
/এআর /এএইচ /