জাতিসংঘের প্রতিনিধিদের পর এবার বাংলাদেশে নিযুক্ত ১০ দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার নোয়াখালীর হাতিয়ায় ভাসানচর পরিদর্শন করেছেন। শনিবার (৩ এপ্রিল) বেলা ১১টায় রোহিঙ্গাদের পরিস্থিতি দেখতে বাংলাদেশে নিযুক্ত ১০ দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার ভাসানচর পরিদর্শনে আসেন।
যুুুুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, জার্মানি, ফ্রান্স, অস্ট্রেলিয়া, তুরস্ক, জাপান, নেদারল্যান্ড ও কানাডার মিশন প্রধানরা ভাসানচর পরিদর্শন করেন। একই সময়ে বাংলাদেশের পররাষ্ট্র সচিবের নেতৃত্বে ১৩ সদস্যের একটি প্রতিনিধি দলও উপস্থিত ছিলেন।
ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহে আলম বলেন, বিকাল ৩ টায় পরিদর্শন শেষে ১০ দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার ভাসানচর ত্যাগ করেন।
এর আগে, ১৭ মার্চ ভাসানচরে রোহিঙ্গাদের অবস্থা পরিদর্শন করে জাতিসংঘের ১৭ সদস্যের প্রতিনিধি দল।