বাংলাদেশ-ভারত সীমান্তের ত্রিপুরার শ্রিমান্তপুরে নতুন স্থল শুল্ক স্টেশন উদ্বোধন করা হয়েছে। বুধবার এ শুল্ক স্টেশন উদ্বোধন করা হয় বলে বৃহস্পতিবার ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের এক বিবৃতি জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, নতুন এ শুল্ক স্টেশনটি উদ্বোধন করেন ভারতের কেন্দ্রীয় সরকারের শিল্প ও বাণিজ্য প্রতিমন্ত্রী নির্মলা সিতারাম। এ সময় তার সঙ্গে ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার।
নতুন এ স্থল শুল্ক স্টেশনটি বাংলাদেশ-ভারত সীমান্তের সেপাহিজালা জেলার সোনামুরায় অবস্থিত। ভারতের এ শুল্ক স্টেশনের বিপরীতে বাংলাদেশের শুল্ক স্টেশনটি হচ্ছে চট্টগ্রাম কমিশনারেটের বিবিরবাজার।
বাংলাদেশে যাতায়াতের জন্য ত্রিপুরা রাজ্য সরকার দ্বারা স্থাপিত দ্বিতীয় শুল্ক স্টেশন এই শ্রিমান্তপুর। এখানে দ্রুত কাস্টমস ক্লিয়ারেন্স, অনেক ট্রাক একসঙ্গে পার্কিংয়ের স্থানসহ বেশ কিছু সুবিধা রাখা হয়েছে।
এ শুল্ক স্টেশনের ফলে বাংলাদেশ-ভারতের মধ্যে দ্বি-পাক্ষিক বাণিজ্য বৃদ্ধি পাবে বলে ভারতীয় হাইকমিশনের বিবৃতিতে আশা করা হয়েছে।
/এএ/এমএনএইচ/