আহতদের মধ্যে যীশু বাবু (১৩), ভাগ্যছায়া চাকমা, শফিকুল ইসলাম ও সুকুমার দে নামে চার জনের অবস্থা আশংকা হওয়ায় তাদেরকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজে স্থানান্তর করা হয়।
ঘটনাস্থল ও রাঙামাটি হাসপাতাল পরিদর্শন করেছেন রাঙামাটির জেলা প্রশাসক সামসুল্ আরেফিন। তিনি আহতদের প্রত্যোকে নগদ দুই হাজার টাকা ও যাদেরকে স্থানান্তর করা হয়েছে তাদের অ্যাম্বুলেন্স খরচ বহন করেন।
আহতদের চিকিৎসার দায়িত্বে থাকা রাঙামাটির সিভিল সার্জন ডা. স্নেহ কান্তি চাকমা জানান, আহতদের দ্রুত চিকিৎসা দেওয়া হচ্ছে। চারজনকে চট্টগ্রামে স্থানান্তর করা হয়েছে।
কোতয়ালী থানার ইনচার্জ আব্দুর রশিদ জানান, বাসটি রাঙামাটি থেকে খাগড়াছড়ি যাওয়ার পথে রেডিও স্টেশন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
/এসএম/