কুমিল্লার চৌদ্দগ্রামে মাদক ব্যবসায় বাধা দেওয়াকে কেন্দ্র করে দেলোয়ার হোসেন নামে এক ব্যবসায়ীর ওপর হামলা চালিয়ে রাম দা হাতে লুঙ্গি ড্যান্স দেওয়া দুই যুবককে গ্রেফতার করেছে র্যাব। গত ১৭ মে চৌদ্দগ্রাম উপজেলার কোমারডোগা গ্রামে মাদক ব্যবসায়ীরা ওই ব্যবসায়ীকে কুপিয়ে আহত করা হয়। ওইদিন রাতে সাতজনের নাম উল্লেখ করে চৌদ্দগ্রাম থানায় মামলা করেন দেলোয়ার হোসেনের স্ত্রী আয়েশা আক্তার।
রাম দা হাতে লুঙ্গি ড্যান্স দেওয়া দুইজন জেলার সদর দক্ষিণ উপজেলার রাজেশপুর গ্রামের মনির হোসেনের ছেলে মেহেদি হাসান (২৫) এবং চৌদ্দগ্রাম উপজেলার কোমরডোগা গ্রামের সিরাজ মিয়ার ছেলে রাসেল মিয়া (২৩)। তারা দেলোয়ারের ওপর হামলা পর মামলা তুলতে ভয়ভীতি দেখাতে এই ভিডিওতে হিন্দি গানের (লুঙ্গি ড্যান্স) তালে তালে উল্লাস করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়।
বৃহস্পতিবার (২৭ মে) কুমিল্লার র্যাব-১১ সিপিসি’র একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ২৮ মে রাতে চৌদ্দগ্রাম উপজেলার কোমারডোগা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে লুঙ্গি ড্যান্স গানের তালের উল্লাসকারী একজন মৃত সিরাজ মিয়া ছেলে মো. রাসেল মিয়াকে (২৫) এবং মামলার প্রধান আসামি মো. শাহজালালকে (৩৫) চৌদ্দগ্রাম উপজেলার কোমারডোগা এলাকা থেকে গ্রেফতার করে। এর আগে গত মঙ্গলবার (২৫ মে) ভোরে চৌদ্দগ্রাম উপজেলার কোমারডোগা এলাকা থেকে বিশেষ অভিযানে মেহেদি হাসানকে গ্রেফতার করে চৌদ্দগ্রাম থানা পুলিশ।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে র্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী কমান্ডার মেজর তালুকদার নাজমুছ সাকিব বলেন, রাসেল ও শাহজালাল নামে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে চেষ্টা চলছে। আমরা জেনেছি এ ঘটনায় আরও একটি ভিডিও ভাইরাল হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।