মন্ত্রী বলেন, ‘রেলে হামলকারীরা ইসলাম, স্বাধীনতা ও মানবতাবিরোধী। তারা উন্নয়নের ধারাকে ব্যাহত করতে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে হামলা চালিয়ে আড়াই কোটি টাকারও বেশি রেল সম্পদের ক্ষতি করেছে।’
রেলস্টেশন পরিদর্শনের সময় মন্ত্রীর সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, ডেপুটি রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) মো. আরিফুজ্জামান, প্রধান বাণিজ্যিক কর্মকর্তা (সিসিএম) সরদার শাহাদত আলী, পূর্বাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) মো. মকবুল আহমেদ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) এর চিফ কমান্ড্যান্ট আমিনুর রশীদ প্রমুখ উপস্থিত ছিলেন।
/এসএম/