পার্বত্য ভিক্ষু পরিষদের নেতারা বলেন, পার্বত্য জেলার সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য একটি মহল ওঠেপড়ে লেগেছে। এর অংশ হিসেবে বৌদ্ধ বিহারের বৌদ্ধ মূর্তি ভাঙচুর করা হয় বলে মিথ্যা সংবাদ প্রচার করা হয়।
তারা আরও বলেন, পার্বত্য জেলার সকল সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি যাতে অটুট থাকে সে লক্ষ্যে সবাইকে কাজ করে যেতে হবে।
এসময় উপস্থিত ছিলেন, পার্বত্য ভিক্ষু পরিষদের সভাপতি ভদন্ত উ: পাইঞঞা নাইন্দা মহাথের, পার্বত্য ভিক্ষু পরিষদের সাধারণ সম্পাদক শ্রীমৎ তেজপ্রিয় থের, নাইক্ষ্যংছড়ি বৌদ্ধ বিহারের প্রতিষ্ঠাতা পরিচালক ভদন্ত উ: খেমাচারা মহাথের, উসুন্দরা নন্দ মহাথের, বান্দরবান বৌদ্ধ অনাথ আশ্রমের যুগ্ন সম্পাদক ইন্দুসাকো থেরসহ প্রমুখ।
উল্লেখ্য, গত ৮ জানুয়ারি বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বাইশারী ইউনিয়নের শিয়া পাড়া বৌদ্ধ জাদি বিহারে একদল খ্রিস্টান হামলা চালিয়ে একটি বৌদ্ধ মূর্তি ভাঙচুর করে বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশ হয়।
/এআর/