নোয়াখালীর বেগমগঞ্জে মাইক্রোবাস ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। রবিবার সকাল সাড়ে ৮টার দিকে বেগমগঞ্জের বাংলাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহের বিষয়টি নিশ্চিত করেন।
নিহতরা হলেন, বেগমগঞ্জ উপজেলার ফাজিলপুর গ্রামের হেলাল (২৫) ও একই উপজেলার মোহম্মদপুর ইউনিয়নের কবির হোসেন (৩৭)।
দুর্ঘটনায় তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতদের নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। নিহত এবং আহতরা সবাই অটোরিকশার যাত্রী।
ওসি জানান, সকাল সাড়ে ৮টার দিকে বেগমগঞ্জ - লক্ষ্মীপুর মহাসড়কের বাংলাবাজারে লক্ষ্মীপুর থেকে ছেড়ে আসা মাইক্রোবাসের সঙ্গে বেগমগঞ্জ থেকে ছেড়ে আসা সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
/জেবি/এইচকে/