বিএনপির সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ব্রাহ্মণবাড়িয়া শহরে চার প্লাটুন বিজিবি ও এক প্লাটুন র্যাব মোতায়েন করা হয়েছে।
সোমবার সকাল পৌনে ১১টার দিকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) চার প্লাটুন ও র্যাবের এক প্লাটুন সদস্য শহরে টহল শুরু করে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইনুর রহমান বিজিবি ও র্যাব মোতায়েনের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ১১ ও ১২ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়া শহরে ঘটে যাওয়া তাণ্ডবের ঘটনায় সোমবার সকালে সংবাদ সম্মেলনের প্রস্তুতি নেয় জেলা বিএনপি। জেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচির বাড়িতে বেলা ১১টায় সংবাদ সম্মেলন হওয়ার কথা ছিল।
এই সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে সকাল থেকে দলটির নেতাকর্মীরা ওই বাড়ির সামনে জড়ো হচ্ছিল। এজন্য ফের সংঘর্ষ ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শহরে বিজিবি ও র্যাব মোতায়েন করা হয়েছে।
/এসটি/