নোয়াখালীতে ৭ পুলিশ কর্মকর্তা রদবদল

নোয়াখালী জেলা পুলিশের পরিদর্শক পদের সাত কর্মকর্তাকে একযোগে রদবদল করা হয়েছে। সোমবার (২২ নভেম্বর) দুপুর ১২টায় জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম এ তথ্য জানান।

এর আগে রবিবার (২১ নভেম্বর) শহীদুল ইসলাম স্বাক্ষরিত এক লিখিত আদেশের মাধ্যমে তাদের রদবদল করা হয়।

আদেশে জানানো হয়েছে, নোয়াখালী পুলিশ লাইন থেকে পরিদর্শক (নিরস্ত্র) মো. সাজ্জাদ রোমনকে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং কোম্পানীগঞ্জ থানার ওসি মো. সাইফুদ্দিন আনোয়ারকে জেলা বিশেষ শাখার পরিদর্শক হিসেবে বদলি করা হয়েছে।  

এ ছাড়া মো. হারুনুর রশিদকে জেলা পুলিশ পরিদর্শক (অপরাধ), মো. শফিকুল ইসলামকে বেগমগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত), মো. রুহুল আমিনকে জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক, মুহাম্মদ গিয়াস উদ্দিনকে চৌমুহনী পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও মো. মিজানুর রহমান পাঠানকে বেগমগঞ্জ মডেল থানার পরিদর্শক (অপারেশন) হিসেবে বদলি করা হয়েছে।