নোয়াখালীর সেনবাগ পৌরসভা নির্বাচনে মেয়র পদে জয়লাভ করেছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবু নাছের ওরফে ভিপি দুলাল। নারিকেল গাছ প্রতীকে তিনি পেয়েছেন পাঁচ হাজার ৮৫২ ভোট।
রবিবার (২৮ নভেম্বর) রাতে জেলা নির্বাচন কর্মকর্তা ও সেনবাগ পৌরসভার রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ রবিউল আলম এ তথ্য জানিয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত আবু জাফর টিপু নৌকা প্রতীকে চার হাজার ৯৩৪ ভোট পেয়েছেন। পৌরসভায় মেয়র পদে মোট তিন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
রবিবার সকাল থেকে বিকাল ৪টা পর্যন্ত পৌরসভার ৯টি কেন্দ্রে ইভিএমে ভোটগ্রহণ হয়েছে।