রবিবার দুপুরে নোয়াখালীর ১নং (সদর-কবিরহাট) আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সমরেশ শীল আসামিদের জামিন নামঞ্জুর করে প্রত্যেককে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। পরে আদালতের নির্দেশে আসামিদের জেলহাজতে পাঠানো হয়েছে।
এ মামলার অন্য আসামিরা হলেন সদর উপজেলা যুবদলের সভাপতি ভিপি জসিম উদ্দিন, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মঞ্জুরুল কচি, সদর উপজেলা ছাত্রদলের সভাপতি শামছুদ্দোহা মিঠু প্রমুখ।
উল্লেখ্য গত ২৯শে ডিসেম্বর ২০১৪ই তারিখে নোয়াখালীর সদর পৌর বাজার এলাকায় পিকেটারদের ইটের আঘাতে স্কুল শিক্ষিকা শামছুন্নাহারের মৃত্যুর ঘটনায় সুধারাম থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ আলম বাদী হয়ে জেলা যুবদলের সভাপতি মাহবুব আলমগীর আলোকে ১ নম্বর আসামি করে বিএনপি-জামায়াতের ৫০ নেতাকর্মীর নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও অনেককে আসামি করে ২টি মামলা দায়ের করেছে।
/টিএন/আপ-এআর/