কুমিল্লার ১০ ইউপিতে বিদ্রোহী প্রার্থী জয়ী

পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে কুমিল্লার চান্দিনা, লালমাই ও লাঙ্গলকোটের ২১ ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন সম্পন্ন হয়েছে। বুধবার চান্দিনার ১২টি, লাঙ্গলকোটের আটটি ও লালমাইয়ের একটি ইউনিয়নে ভোটগ্রহণ হয়েছে।

২১ ইউনিয়নের মধ্যে আটটিতে নৌকার প্রার্থীরা জয়ী হয়েছেন। ১০টিতে নৌকার বিদ্রোহী প্রার্থীরা জয়ী হন। বাকি তিনটিতে স্বতন্ত্র ও জামায়াত প্রার্থীরা নির্বাচিত হয়েছেন।

নাঙ্গলকোট উপজেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, উপজেলার বাঙ্গড্ডা ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী সাইফুল ইসলাম, পেরিয়ায় বিদ্রোহী এম এ হামিদ, মৌকরায় নৌকার সাইফ উদ্দিন আলমগীর, মক্রবপুরে বিদ্রোহী গোলাম মর্তুজা চৌধুরী মুকুল, হেসাখালে নৌকার ইকবাল বাহার মজুমদার, ঢালুয়ায় নৌকার নাজমুল হাছান ভূঁইয়া বাছির, বক্সগঞ্জে বিদ্রোহী আবদুর রশিদ ভূঁইয়া ও সাতবাড়িয়ায় নৌকার শেখ কবির মজুমদার টুটুল জয়ী হয়েছেন।

লালমাই উপজেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দা সাদিকা সুলতানা বলেন, লালমাই উপজেলার ভূলইন উত্তরে নৌকার মুজিবুর রহমান জয় লাভ করেন। এ ছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভূলইন দক্ষিণ, বেলঘর উত্তর, বেলঘর দক্ষিণ ও পেরুল দক্ষিণে নৌকার প্রার্থী নির্বাচিত হয়েছেন।

চান্দিনার উপজেলা নির্বাচন কর্মকর্তা আহসান হাবিব বলেন, চান্দিনা উপজেলার সুহিলপুরে বিদ্রোহী আবু বকর সিদ্দিক, বাতাঘাসিতে স্বতন্ত্র প্রার্থী সাদেকুর রহমান, জোয়াগে নৌকার আবদুল আউয়াল, বরকরইতে নৌকার সাইফুল ইসলাম শিপন, মাধাইয়ায় নৌকার মুজিবুর রহমান, দোল্লাই নবাবপুরে জামায়াত সমর্থিত মো. শাহজাহান মিয়া, গল্লাইতে বিদ্রোহী ফজলুল হক, কেরণখালে নৌকার বিদ্রোহী সুমন ভূঁইয়া, মাইজখারে বিদ্রোহী সেলিম প্রধান, এতবারপুরে বিদ্রোহী মো. ইউসুফ, বারেরায় বিদ্রোহী আহসান হাবিব ভূঁইয়া ও বরকইটে স্বতন্ত্র প্রার্থী নুরে আলম জয়ী হয়েছেন।