খাগড়াছড়িতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নেতৃত্বস্থানীয় শতাধিক নেতা বিএনপিতে যোগ দিয়েছেন। শনিবার (৮ জানুয়ারি, ২০২২) বিকাল ৫টায় জেলা শহরের কলাবাগান এলাকায় বিএনপির অস্থায়ী কার্যালয়ে তাদের যোগদান উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন- বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক ও দলটির জেলা কমিটির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া। তিনি বলেন, ‘অবৈধ সরকারের আয়ু ফুরিয়ে এসেছে। ২০২২ সাল হবে এ সরকারের পতনের সাল।’
অনুষ্ঠানে পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক প্রিয়দর্শী চাকমার নেতৃত্বে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের শতাধিক নেতৃবৃন্দ ওয়াদুদ ভূঁইয়ার হাতে ফুলের তোড়া দিয়ে যোগদান করেন।
যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন- রতন চাকমা, সনাতন চাকমা, প্রাঞ্জল চাকমা, রূপায়ন চাকমা, জোফেল চাকমা, দীপঙ্কর চাকমা, দিকন চাকমা, সাধন মনি চাকমা, পুণ্য জীবন চাকমা, সন্ধীপ চাকমা, রাতুল চাকমা, আশাপ্রিয় চাকমা, বিনয় জ্যোতি চাকমা। মশোময় চাকমা, রাসেল চাকমা, সোহেল চাকমা, সৌরভ চাকমা, জীবন চাকমা, রিন্টু চাকমা, নিটন চাকমা, রূপম চাকমা, মোহিন চাকমা, মেন্টন চাকমা, মাইকেল চাকমা, অরুণ জ্যেতি চাকমা ও মনির চাকমা।
যোগদান অনুষ্ঠানে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- যুগ্ম সম্পাদক মালেক মিন্টু, অনিমেষ চাকমা রিংকু, মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক আবু তালেব, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নজরুল ইসলাম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল প্রমুখ।