পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেওয়া এবং দলীয় শৃঙ্খলা না মানায় নোয়াখালী পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
বুধবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় দফতর সম্পাদক আজিজুল হক আজিজ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পৌরসভা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আব্দুল করিম বিশাল ও সাধারণ সম্পাদক জনি আলমসহ কমিটির নেতৃবৃন্দ দলীয় শৃঙ্খলা অমান্য করে পৌরসভা নির্বাচনে দলীয় প্রতীকের বিরুদ্ধে গিয়ে নির্বাচনি প্রচারণায় অংশগ্রহণ করছেন। এ ঘটনায় দলের গঠনতন্ত্রের অনুচ্ছেদ ৩৪-এর গ-উপধারা অনুযায়ী সংগঠনের সভাপতি নির্মলরঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর নির্দেশে ১২ জানুয়ারি থেকে নোয়াখালী পৌরসভা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।