বান্দরবানে চা স্টলের আগুনে পুড়লো ১৫‌ দোকান

বান্দরবানের জামছ‌ড়ির বাগমারা বাজা‌রে আগু‌নে ১৫‌টি দোকান পুড়ে গেছে। মঙ্গলবার (৮‌ ফেব্রুয়ারি) ভোরের দিকে বাঘমারা বাজা‌রে এ ঘটনা ঘ‌টে।

স্থানীয়রা ও পু‌লিশ জানায়, রাত আনুমা‌নিক ৩টার দি‌কে বাঘমারা বাজা‌রের এক‌টি চা‌য়ের দোকান থে‌কে আগু‌নের সূত্রপাত হয়। এ সময় চার‌দি‌কে আগুন ছ‌ড়ি‌য়ে পড়‌লে চা‌য়ের দোকান, মু‌দির দোকান, স্টেশনারির  দোকানসহ ১৫‌টি দোকান পু‌ড়ে যায়। প‌রে স্থানীয়রা, পু‌লিশ, ফায়ার সা‌র্ভিস ও সেনাবা‌হিনীর সদস্যরা প্রায় দুই ঘণ্টা চেষ্টা চা‌লি‌য়ে আগুন নিয়ন্ত্রণে আ‌নে। এতে প্রায় দুই কো‌টি টাকার বেশি ক্ষয়ক্ষ‌তি হ‌য়ে‌ছে ব‌লে দাবি করেছেন ব্যবসায়ীরা।

বান্দরবান সদর থানার ও‌সি মো. র‌ফিকুল ইসলাম জানান, এক‌টি চা‌য়ের দোকান থে‌কে আগু‌নের সূত্রপাত হ‌য়। এ‌তে ১৫‌টি দোকান পু‌ড়ে গে‌ছে। ক্ষয়ক্ষ‌তির প‌রিমাণ আনুমা‌নিক দুই কো‌টি টাকা। ত‌বে বিষ‌য়টি তদন্তাধীন ব‌লেও তি‌নি উ‌ল্লেখ ক‌রেন।