খাগড়াছড়ির গুইমারা উপজেলায় মো. রোমান গাজী (৫০) নামে এক অটোরিকশা চালকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। অভিযোগ উঠেছে ঋণের কারণে তিনি আত্মহত্যা করেছেন।
শুক্রবার (১১ মার্চ) গুইমারা থানা পুলিশ উপজেলার হাফছড়ি ইউনিয়নের কালাপানি এলাকার মৃতের নিজ ঘর থেকে লাশ উদ্ধার করে। রোমান গাজী মৃত আফতাব গাজীর ছেলে।
রোমানের স্ত্রী শাহেদা বেগম বলেন, আমার স্বামী বাড়ি নির্মাণের জন্য নেওয়া ঋণের টাকা পরিশোধ না করতে পেরে আত্মহত্যা করেছেন বলে ধারণা করছি।
গুইমারা থানার ওসি মিজানুর রহমান বলেন, খবর পেয়ে রোমান গাজীর লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঋণের কারণে তিনি আত্মহত্যা করেছেন। পুলিশ বিষয়টি তদন্ত করছে।