কক্সবাজারের উখিয়ার ক্যাম্প থেকে একটি স্বর্ণের বার ও ৩৩ হাজার নগদ টাকাসহ এক রোহিঙ্গা নারীকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন-৮ (এপিবিএন) সদস্যরা। ওই নারী ক্যাম্প-৯ এর ব্লক জি/২৯ এর আরাফাতের স্ত্রী আজিদা (২০)।
৮ এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার কামনার হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্প-৯ এর জি/২৯ নম্বর ব্লকে আরাফাতের ঘরে তল্লাশি চালানো হয়। এ সময় ৩৩ হাজার নগদ টাকা ও একটি স্বর্ণের বারসহ তার স্ত্রী আজিদাকে গ্রেফতার করা হয়।
অভিযানের আগে আরাফাত সটকে পড়েন। আইনি প্রক্রিয়া শেষে আজিদাকে স্থানীয় থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।