এ্যানীর মুক্তির দাবিতে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

কেন্দ্রীয় বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক ও লক্ষ্মীপুর- ৩ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর প্রতিবাদে জেলা শহরে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। মিছিল থেকে এ্যানি চৌধুরীরর মুক্তির দাবি করা হয়।
বৃহস্পতিবার বিকেলে জেলা ছাত্রদলের উদ্যোগে শহরের চকবাজার এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এসময় তাঁর মুক্তির দাবিতে নেতাকর্মীরা বিভিন্ন শ্লোগান দেয়।  মিছিলে নেতৃত্ব দেন জেলা ছাত্রদলের সভাপতি হারুনুর রশিদ হারুন, সদর উপজেলা ছাত্রদলের সভাপতি মোস্তাফিজুর  রগমান সোহেল, সাধারণ সম্পাদক আব্দুল মুকিত সোহেল, লক্ষ্মীপুর সরকারী কলেজ ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন রুবেল, লক্ষ্মীপুর পৌর ছাত্রদলের সভাপতি  মোসাদ্দেক হোসেন বাবর  প্রমুখ।
প্রসঙ্গত, ঢাকার মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনানের আদালতে বৃহস্পতিবার দুপুরে বিএনপি নেতা এ্যানী নাশকতার নয়টি মামলায় আত্মসমর্পণ করেন। আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

 

/টিএন/

/আপ-এএ/