‘সারের জন্য বিক্ষোভ করা ১৭ কৃষককে হত্যা করেছিল বিএনপি’

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, ‘বিএন‌পি যখন ক্ষমতায়, তখন সারের জন‌্য কৃষকরা বিক্ষোভ করেছে। বিএনপি সরকার বিক্ষোভ করা নিরপরাধ ১৭ কৃষককে গুলি করে হত্যা করেছিল। বর্তমানে দেশ উন্নয়নের পথে এগোচ্ছে। দেশের এ উন্নয়নকে বাধা দেওয়ার জন‌্য বিভিন্ন ষড়যন্ত্র করা হচ্ছে।’

শনিবার (১৯ মার্চ) কু‌মিল্লার লাকসামে উপসংঘরাজ দর্শনবা‌রি‌ধি অধ‌্যাপক ধর্মর‌ক্ষিত মহাথের জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘আমরা মানুষ, আমাদের মাঝে ধর্মীয় কোনও বিভেদ নেই। কিছু অসাধু মানুষ আছে রাজনৈতিকভাবে ধর্মকে বিভাজন করে তাদের স্বার্থ উদ্ধার করে।

শ‌নিবার লাকসামের চাঁনগাঁও কোয়ার ইন্দ্রধাম বৌদ্ধ বিহারে এই অন্ত্যেষ্টি‌ক্রিয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একুশে পদকপ্রাপ্ত বাংলা‌দেশি বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু সংঘরাজ শাসন শোভন ড. জ্ঞানশ্রী মহা‌থের, বি‌শেষ অতিথির বক্তব‌্য রাখেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, সি‌নিয়র স‌চিব হেলালুদ্দীন আহমেদ, জেলা প্রশাসক কামরুল হাসান, পু‌লিশ সুপার ফারুক আহমেদ, লাকসাম উপ‌জেলা চেয়ারম‌্যান ইউনুস ভূঁইয়াসহ স্থানীয় নেতৃবৃন্দরা।