মেরিন ড্রাইভে পানের ট্রাক উল্টে নিহত ১

কক্সবাজারে মেরিন ড্রাইভে পান বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে পেঠান আলী (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চারজন। নিহত পেঠান একজন পান ব্যবসায়ী।

শনিবার (৯ এপ্রিল) রাত ১০টার দিকে কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কে রূপপতি নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পেটান আলী উখিয়া ভালুকিয়া এলাকার বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেন ইনানী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক অলিউর রহমান।

তিনি জানান, শনিবার রাতে কক্সবাজারগামী পানভর্তি একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রূপপতি নামক এলাকায় খাদে পড়ে যায়। এতে ট্রাকে থাকা পান ব্যবসায়ী ট্রাকের নিচে পড়ে ঘটনাস্থলে মারা যায়। এ ঘটনায় চালকসহ চার আহত গুরুতর আহত হয়।

তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।