কুমিল্লায় গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

Comillaকুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় কুসুম আক্তার (১৯) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার উপজেলার চকলক্ষিপুর গ্রামে শ্বশুরবাড়ি থেকে কুসুমের মৃতদেহ উদ্ধার করা হয়। তিনি তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। ঘটনার পর থেকে শ্বশুরবাড়ির লোকজন পলাতক রয়েছেন।  চৌদ্দগ্রাম থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম. ফরহাদ বিষয়টি নিশ্চিত করেন।
নিহত কুসুম আক্তার উপজেলার চকলক্ষিপুর গ্রামের আবু ইউসুফের স্ত্রী। তার বাবার বাড়ি কুমিল্লা সদরের ধনপুর গ্রামে।
নিহতের মামাতো ভাই তাজুল ইসলাম বলেন, ৯ মাস আগে আবু ইউসুফের সঙ্গে কুসুম আক্তারের বিয়ে হয়। সোমবার কুসুমের মারা যাওয়ার খবর পেয়ে আমরা পুলিশকে জানাই। পরে পুলিশ মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ওসি জানান, ময়নাতদন্তের জন্য মৃতদেহ কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

/বিটি/এইচকে/