চট্টগ্রামের বাঁশখালীতে এহসান (৫০) নামে একাধিক মামলার আসামিকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে। সোমবার (১৩ জুন) রাত আড়াইটার দিকে বাঁশখালী থানা এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে র্যাব-৭।
মঙ্গলবার (১৪ জুন) দুপুরে র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নূরুল আবছার বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান। এহসান বাঁশখালী থানার চাম্বল এলাকার মৃত আব্দুল মোতালেবের ছেলে।
নূরুল আবছার জানান, গ্রেফতারকালে এহসানের কাছ থেকে একটিটি ওয়ান শুটার গান, দুটি রামদা ও দুটি ছোড়া উদ্ধার করা হয়েছে। সে দুর্ধর্ষ সন্ত্রাসী। সহযোগীদের নিয়ে চাম্বল এলাকায় অবৈধভাবে পাহাড় কাটাসহ নানা অপকর্মে জড়িত। তার বিরুদ্ধে ধর্ষণ ও অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে।