কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রেন থেকে ছিটকে পড়ে এক যুবকের (৩৫) মৃত্যু হয়েছে। সোমবার (২৪ অক্টোবর) উপজেলার গুণবতী রেলস্টেশন সংলগ্ন স্থানে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ফেনী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আকবর আলী, পৌনে ১২টার দিকে চট্টগ্রাম থেকে ময়মনসিংহের উদ্দেশে ছেড়ে যাওয়া বিজয় এক্সপ্রেস ট্রেন গুণবতী স্টেশন পার হলে ওই যুবক ছিটকে পড়ে যান। তিনি দুই বগির মধ্যবর্তী স্থানে ট্রেনের হাতল ধরা অবস্থায় ছিলেন।
এই কর্মকর্তা আরও জানান, ট্রেন থেকে পড়ে তিনি মাথায় ও বুকে আঘাত পান। স্থানীয়রা তাকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। কিন্তু এর আগেই তিনি মারা যান। লাশ ফাঁড়িতে আছে। তার পরিচয় এখনও জানা যায়নি।