ড. ইফতেখারুজ্জামান বলেন, দেশে বর্তমানে সবচেয়ে বড় আলোচিত দুর্নীতির ঘটনাগুলোর সবকটিতেই কোনও না কোনভাওবে বিদেশি বিভিন্ন সংস্থা ও করপোরেট হাউজগুলোর যোগ-সাজশ রয়েছে এবং প্রত্যক্ষ অংশগ্রহণ রয়েছে।
টিআইবি’র নির্বাহী পরিচালক আরও বলেন, রাষ্ট্রীয়ভাবে দুর্নীতির আশয়-প্রশ্রয় বন্ধ করা, দৃষ্টান্ত মুলক শাস্তির ব্যবস্থা করা ও জবাবদিহিতা নিশ্চিত করা গেলে দুর্নীতি কমবে। উন্নয়নে এগিয়ে যাবে দেশ।
সভায় লক্ষ্মীপুর সনাকের আয়োজনে জেলা শাখা সভাপতি বনশ্রীপালের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন পৌর মেয়র আবু তাহের, সিভিল সার্জন গোলাম ফারুক ভূঁইয়া, সাবেক অধ্যক্ষ খলিলুর রহমান চৌধুরী, রফিকুল আহসান প্রমুখ।
/এআর/