চট্টগ্রামে আমিন জুট মিল এলাকায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আয়োজিত সমাবেশের আগে জাতীয় মুক্তি কাউন্সিলের পূর্ব অঞ্চল-৩-এর সম্পাদক আমীর আব্বাস, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশনের কেন্দ্রীয় সদস্য ভিকি মজুমদার ও বাংলাদেশ ছাত্র ফেডারেশনের চট্টগ্রাম মহানগর আহবায়ক সাইফুর রুদ্রকে পুলিশ আটক করেছে বলে অভিযোগ উঠেছে।
শুক্রবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় সংগঠনের কেন্দ্রীয় সম্পাদক ফয়জুল হাকিম এ তথ্য জানান।
তবে পুলিশ বলছে রাষ্ট্রবিরোধী কোনও কর্মকাণ্ডের সঙ্গে জড়িত কিনা তা খতিয়ে দেখতে সমাবেশের আগে চার জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
বায়েজিদ বোস্তামি থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ হোসেন বলেন, চার জনকে রাষ্ট্রবিরোধী কোনও কর্মকাণ্ডের সঙ্গে জড়িত কিনা তা খতিয়ে দেখতে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
এদিকে ঘটনার প্রতিবাদ জানিয়েছেন জাতীয় মুক্তি কাউন্সিল সভাপতি বদরুদ্দীন উমর ও সম্পাদক ফয়জুল হাকিম। তারা উভয়ই আটক নেতাদের মুক্তি দাবি করেন।