বন্ধন অটুট রাখতে ‌মীরসরাইয়ে ‌‘এসএসসি-৯৩’ ব্যাচের পুনর্মিলনী

চট্টগ্রামের মীরসরাই উপজেলার এসএসসি-৯৩ ব্যাচের পুনর্মিলন অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার মীরসরাইয়ের মহামায়া ইকোপার্কে এই আয়োজন করা হয়। এতে ১৯৯৩ সালের এসএসসি ব্যাচের প্রায় ৫ শতাধিক প্রাক্তন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

আয়োজকরা জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা ‘৯৩-ব্যাচ মীরসরাই’ নামে একটি ফেসবুক গ্রুপ খোলা হয়। সেখানে যুক্ত হন পুরো উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এসএসসি ১৯৯৩ ব্যাচের বন্ধুরা। এরপর একটি অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়। অনুষ্ঠানে ছিল বাধভাঙা উচ্ছ্বাস। দীর্ঘদিন পর একে অপরকে পেয়ে সেলফি তোলা, গল্প, আড্ডা, স্কুল জীবনের স্মৃতি আওড়ানো, সংসার জীবনের বর্তমান ব্যস্ততা—সব মিলিয়ে একটা প্রাণবন্ত উৎসবে মেতে ওঠেন সবাই। সবার গায়ে ছিল একই রঙের টি-শার্ট।

মীরসরাই-২

পরিচিতি পর্ব, নৌকা ভ্রমণ, দুপুরের খাবার, নাচ-গান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গান পরিবেশন করেন বাউল সম্রাট ফকির সাহাব উদ্দিন ও ৯৩ ব্যাচের শিল্পী মনির হোসেন, এসএম তারেক।

স্কুল-কলেজ জীবনের হারিয়ে যাওয়া বাঁধভাঙা বন্ধুত্বের এক একটা পরিচ্ছেদকে আরেকবার ঝালিয়ে নেওয়ার সুযোগ মেলে এই আয়োজনে। বন্ধুত্বের সীমানা ছাড়িয়ে যায় উপজেলার সব শিক্ষার্থী। এসএসসি-৯৩ ব্যাচের শিক্ষার্থী বিভিন্নজন নানা পেশায় চলে গেছেন, তাদের মধ্যে অনেকে ডাক্তার, প্রকৌশলী, আইনজীবী, ব্যাংকার, সাংবাদিক, সরকারি কর্মকর্তা, বড় রাজনীতিবিদ, সামরিক ও বেসামরিক অফিসার, কেউবা আবার শিক্ষক ও ব্যবসায়ী। কেউবা প্রবাসী। কিন্তু পরিচয় সবার যেন এক, সেটা হলো ‘আমরা স্কুল বন্ধু’।

অনুষ্ঠানের মূল আয়োজক ছিলেন ‘এসএসসি ১৯৯৩’ ব্যাচের বন্ধুরা। তার মধ্যে রয়েছেন রাশেদ খান চৌধুরী, প্রধান সমন্বয়কারী জামশেদ আলম, সাইফুল্লা দিদার, ফরিদুল হাসান শাহীন, আশরাফুল আলম চৌধুরী শিমুল, শিপন চৌধুরী, ফারুক ইসলাম, মিনহাজ উদ্দিন রাজিব, কংকন দে, মিহির গোলজার রিপন, হাসান মামুন, বিপ্লব বিপু, দীন মো. রানা, সিরাজুল ইসলাম সুমন, মো. মীর হোসাইন, মীর হোসাইন মিলন, সালা উদ্দিন তারেক, আশরাফুল আলম সবুজ, মহিউদ্দিন চৌধুরী, শরীফ উদ্দিন, মো. সাইফুল ইসলাম, রেজা, মো. ফারুক, মো. মহসীন চৌধুরী নয়ন, মো. আলমগীর চৌধুরী, ফরিদ উদ্দিন,পলাশ পাল, আনজানা ডালিয়া, ইঞ্জিনিয়ার মাসুক, বোরহান উদ্দিন ভুইয়া আমজাদ হোসাইন, আকতারুন নবী, এস এম সেলিম, মো. নুর উল্লাহ, রাফেল চৌধুরী, শাকিলসহ এসএসসি ব্যাচ ১৯৯৩ এর অনেক বন্ধুরা।।

আয়োজকরা জানান, ভবিষ্যতে সব বন্ধু মিলে আমাদের এই ব্যাচকে সাংগঠনিক রূপ দেওয়ার মাধ্যমে আর্থিকভাবে যারা পিছিয়ে আছেন, কিংবা মেধাবী সন্তানদের পড়াশোনায় সহায়তা, বন্ধুদের যেকোনও বিপদে ও আনন্দে পাশে থাকা ও রাষ্ট্রীয় কোনও দুর্যোগে মানবিক কর্মকাণ্ডে মানুষের পাশে থাকবে।