চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী নোমান আল মাহমুদকে জয়ী করায় ভোটার ও নেতাকর্মীদের অভিনন্দন জানিয়েছেন মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের নেতারা। শুক্রবার (২৮ এপ্রিল) বিবৃতি দিয়ে বিষয়টি জানিয়েছেন তারা।
বিবৃতিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী, উত্তর জলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম, দক্ষিণ জলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাতাহরুল ইসলাম চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি ময়র আ.জ.ম নাছির উদ্দীন, দক্ষিণ জলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, উত্তর জলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান।
বিবৃতিতে বলা হয়, ‘তীব্র গরম উপেক্ষা করে যেসব ভোটার কেন্দ্রে গিয়ে নৌকা প্রতীকে ভোট দিয়েছেন তাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা জানাই। আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচন ছিল চ্যালেঞ্জিং ইস্যু। কারণ যারা নির্বাচনকে ভয় পায় এবং জনগণের প্রতি আস্থা ও ভরসাহীন, তারা নির্বাচন বানচাল করতে চেয়েছিল। নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং কর্মীরা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদর সতর্ক নজরদারির ফলে নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। এটি সবার জন্য সফল অর্জন।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘আওয়ামী লীগের বিজয়ী প্রার্থী নোমান আল মাহমুদ আজীবন সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে ছিলেন। সাধারণ মানুষর মনের ভাষা বোঝেন। এলাকার প্রধান সমস্যাগুলো এবং প্রাণের দাবি কালুরঘাট সেতু বাস্তবায়নে তার প্রচেষ্টা অব্যাহত থাকবে। বিষয়গুলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তুলে ধরার প্রচেষ্টা চালিয়ে যাবেন তিনি। এই উপনির্বাচনে নৌকার বিজয় সরকারের প্রতি মানুষের আস্থা ও ভরসার প্রতিফলন ঘটেছে।’
এই উপনির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী নোমান আল মাহমুদ পেয়েছেন ৬৭ হাজার ২০৫ ভোট। এই নির্বাচনে ভোট পড়েছে ৭৫ হাজার ৩০৫টি। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) রাত ৮টার দিকে নগরের এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়ামে বাংলাদেশ নির্বাচন কমিশন কেন্দ্রে ফল ঘোষণা করা হয়। আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ হাসানুজ্জামান ফল ঘোষণা করেন। এর আগে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ১৯০ কেন্দ্রে ইভিএমে ভোটগ্রহণ চলে।