ফেনীতে মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় দুই বন্ধু নিহত হয়েছেন। শুক্রবার (৫ মে) সকালে সদর উপজেলার লালপুল এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই যুবক হলেন— ঢাকার উত্তরখান থানার মাদারবাড়ী এলাকার বিল্লাল হোসেনের ছেলে শুভ (২৬) ও ঢাকার দক্ষিণখান থানা এলাকার মো. মজিবরের ছেলে মারুফ (২৬)। তারা দুজন বন্ধু। ঢাকা থেকে মোটরসাইকেলে রাঙামাটি ঘুরতে যাচ্ছিলেন।
মহিপাল হাইওয়ে থানার ওসি কামাল উদ্দিন জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে দ্রুতগতিতে মোটরসাইকেলটি চট্টগ্রামের দিকে যাচ্ছিল। উপজেলার লালপুল এলাকায় পেছন থেকে একটি ট্রাকের ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে। এতে দুই আরোহী গুরুতর আহত হন। দ্রুত উদ্ধার করে ফেনী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।