কেএনএ ও জঙ্গি সংগঠনের ২২ সদস্যকে বান্দরবান থেকে চট্টগ্রাম কারাগারে স্থানান্তর

কুকি চিন ন্যাশনাল আর্মির (কেএনএ) ১৮ সদস্যসহ ২২ জনকে বান্দরবান জেলা কারাগার থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়েছে। কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে বৃহস্পতিবার (১৮ মে) বিকালে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে তাদের আনা হয়। 

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার মো. ইব্রাহীম বলেন, ‘নিরাপত্তাজনিত কারণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে কুকি চিন ন্যাশনাল আর্মির ১৮ এবং জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার চার সদস্যসহ ২২ জনকে বান্দরবান জেলা কারাগার থেকে চট্টগ্রাম কারাগারে আনা হয়েছে।’