পুলিশি নিরাপত্তায় সকাল ৬টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা নাইট কোচগুলো খাগড়াছড়ি শহরে প্রবেশ করলেও জেলা থেকে কোনও বাস অথবা ট্রাক রাজধানী বা অন্য কোনও জেলার উদ্দেশ্যে ছেড়ে যায়নি।
পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের নেতারা জানান, মাটিরাঙা উপজেলার মোটরসাইকেল চালক আজিজুল হক শান্ত হত্যাকাণ্ডের প্রতিবাদে তারা রবিবার বিক্ষোভ-সমাবেশ করেছেন। আজ সোমবার তারা শান্তিপূর্ণভাবে সড়ক অবরোধ পালন করবেন। অবরোধ সফল করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
এদিকে পুলিশ বলছে, এই অবরোধের কোন মানে হয়না। কারণ হত্যাকাণ্ডের অভিযোগে ইতোমধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদেরকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।
উল্লেখ্য, চার দিন নিখোঁজের পর গতকাল রবিবার সকাল সাড়ে ১১টার দিকে খাগড়াছড়ির মাটিরাঙার রিছাং ঝর্ণা এলাকা হতে আজিজুল হক শান্তর লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনায় জড়িত থাকার অভিযোগে একই উপজেলার সাপমারা এলাকার থাপুইপাড়া এলাকার ধন বিকাশ ত্রিপুরাকে গ্রেফতার করে পুলিশ।
/এসএম/