মো. দেলোয়ার জানান, মনোনয়নপত্র বাছাইকালে উপজেলার ভানী ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. নুরুজ্জামান ভূঁইয়া মুকুল বিসিআইসি’র ডিলার হওয়ার অভিযোগে এবং সুলতানপুর ইউনিয়নের জাতীয় পার্টির চেয়ারম্যান প্রার্থী মো. মমতাজ উদ্দিন মজুমদারের নাম ভোটার তালিকায় না থাকায় তাদের প্রার্থিতা বাতিল করা হয়। এছাড়াও ভোটার তালিকায় নাম না থাকা এবং মনোনয়ন ফরম পূরণে ভুলের কারণে এলাহাবাদ ইউনিয়নে স্বতস্ত্র চেয়ারম্যান প্রার্থী আব্দুল জলিল, সুবিল ইউনিয়নে মাহবুবুর রহমান ও রসুলপুর ইউনিয়নে আ. আউয়াল মুন্সীর মনোনয়নপত্র বাতিল করা হয়। অপরদিকে বিভিন্ন কারণে ফতেহাবাদ ইউনিয়নে সংরক্ষিত ১ নং ওয়ার্ডের জেসমিন আক্তার, ৪ নং ওয়ার্ডের আবু হানিফ ও ৫ নং ওয়ার্ডের জুয়েল মিয়ার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
/এআর/