ফেনীর পরশুরামে প্রয়াত আফেন্দী হোসেন নামে এক মুক্তিযোদ্ধার ঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে তার বসতঘর ও মালামাল পুড়ে প্রায় ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাত পৌনে ২টার দিকে পরশুরামের চিথলিয়া ইউনিয়নের পশ্চিম অলকা এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
মুক্তিযোদ্ধার ছেলে সুমন বলেন, পূর্ব শত্রুতার জেরে কেউ তাদের বসত বাড়িতে আগুন দিয়েছে৷ এতে তাদের প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে।
স্থানীয়রা জানান , খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছালেও রাস্তা অপ্রশস্ত হওয়ায় গাড়ি ঢুকাতে না পারায় আগুন নেভাতে ব্যর্থ হয় ফায়ার সার্ভিস কর্মীরা।
পরশুরাম থানার এসআই মজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে।
/বিটি/