ব্রাহ্মণবাড়িয়ায় সাজাপ্রাপ্ত ৪ আসামি গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত চার পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২ আগস্ট) ভোরে সদর উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

তারা হলেন- সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের বিরাসার গ্রামের সোহেল (২৬), পৌর এলাকার শিমরাইলকান্দি গ্রামের দুলাল মিয়া (৫৫), একই গ্রামের আমীর হোসেন (৩৬) ও পৌর এলাকার কাজীপাড়ার উজ্জ্বল মিয়া (৪০)।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি আসলাম হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত চার আসামিকে গ্রেফতার করা হয়েছে। সোহেল ১০ বছরের সশ্রম, দুলাল মিয়া এক বছর তিন মাসের, আমীর হোসেন ছয় মাসের ও উজ্জ্বল মিয়া ছয় মাসের সাজাপ্রাপ্ত আসামি। আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।