ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটিতে পদ পেলেন যারা

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির পাঁচ সদস্য বিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (১০ আগস্ট) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।

কমিটিতে অ্যাডভোকেট আবদুল মান্নানকে আহ্বায়ক ও সিরাজুল ইসলামকে সদস্য সচিব করা হয়েছে। অপর তিন সদস্য হলেন- জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, জেলার সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন ও সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী।

নবগঠিত কমিটির আহ্বায়ক আবদুল মান্নান বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।