সমাবেশের নামে বিএনপির সহিংসতা করার পরিকল্পনা আছে: দীপু মনি

সমাবেশের নামে বিএনপির সহিংসতা করার পরিকল্পনা আছে। কেননা, বিএনপি-জামায়াতের এমন অতীত রেকর্ড আছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শুক্রবার (২৭ অক্টোবর) দুপুরে চাঁদপুর সার্কিট হাউজে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ শান্তির সপক্ষে ও মানুষের অধিকারের পক্ষে। সেই দায়িত্ব আওয়ামী লীগ সব সময় পালন করে এসেছে। তাই সরকারের পাশাপাশি দলও দায়িত্ব পালন করবে। সমাবেশের নামে বিএনপির সহিংসতা করার পরিকল্পনা আছে বলে জনমনে আশঙ্কা রয়েছে।’ উন্নয়নশীল দেশের মতো এমন একটি দেশে সহিংসতা করা কোনও রাজনৈতিক দলেরই উচিত নয় বলে মন্তব্য করবেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েলসহ দলীয় নেতৃবৃন্দ।