কুমিল্লায় নিখোঁজের একদিন পর শিশুর লাশ উদ্ধার


লাশ উদ্ধারকুমিল্লার লাকসামে নিখোঁজ হওয়ার একদিন পর এক স্কুলছাত্র শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।  লাকসাম থানার উপ-পরিদর্শক (এসআই) আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
নিহত শিশুর নাম সোহাগ (৮)। সোহাগ লাকসাম উপজেলার মনোহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র।
শিশুর পরিবার জানায়, শনিবার দুপুর থেকে সোহাগকে পাওয়া যাচ্ছিল না। দিনভর তল্লাশির পর না পেয়ে রবিবার সারা দিন এলাকায় মাইকিং করা হয়। সন্ধ্যায় স্থানীয়রা সোহাগের বাড়ির পাশ্ববর্তী একটি ডোবায় তার লাশ দেখতে পায়।
স্থানীয়রা জানান শিশুটির শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। হারিয়ে যাওয়ার সময় শিশুটির হাতে একটি দামি মোবাইল ফোন ছিল।
এসআই জানান, রাতে লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত বলা যাবে।
/এইচকে/