দীর্ঘ ২২ বছর পর জেলা যুবলীগের ত্রি-বর্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক প্রটোকাল অফিসার আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাছিম, ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, সংরক্ষিত নারী সংসদ সদস্য জাহানারা বেগম সুরমা, জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি জানান, ১০১ সদস্য বিশিষ্ট কমিটির বাকি সদস্যদের নাম পরে ঘোষণা করা হবে।
সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা যুবলীগের আহ্বায়ক দিদারুল কবির রতন। সমাবেশে আরও বক্তব্য রাখেন, আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শহীদ সেরনিয়াত, আওয়ামী লীগের চট্টগ্রাম বিভাগীয় আহ্বায়ক আতাউর রহমান, ঢাকা মহানগর উত্তর যুবলীগের সভাপতি ইসমাইল হোসেন প্রমুখ।
/এএ/