ফেনীর পরশুরাম উপজেলার তিন ইউনিয়নে চেয়ারম্যান কোনও প্রতিদ্বন্দ্বী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন আওয়ামী লীগের তিন প্রার্থী।
তারা হচ্ছেন, মিজ্জানগর ইউনিয়নের নুরুজ্জামান ভুট্টু, চিথলিয়া ইউনিয়নে জসিম উদ্দিন এবং বক্সমাহমুদ ইউনিয়নের জাকির হোসেন।
বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে আওয়ামী লীগ মনোনীত ওই তিন প্রার্থী ছাড়া আর কোনও প্রার্থী মনোনয়নপত্র জমা দেননি।
জেলা নির্বাচন কমকর্তা মোজাম্মেল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বাংলা ট্রিব্রিউনকে বলেন, মনোনয়নপত্র বাছাইয়ের সময় তাদের প্রার্থিতা বাতিল না হলে বা প্রার্থীরা প্রত্যাহার করে না নিলে তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন।
/এসটি/