কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নজরুল ইসলাম জানান, অশোকতলা রেল ক্রসিংয়ের দক্ষিণে রেললাইনের পাশ থেকে একটু দূরে মাথা বিচ্ছিন্ন হয়ে পড়ে থাকা এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ভোর রাতে কোনও একটি ট্রেনে সে কাটা পড়েছে বলে ধারণা করা হচ্ছে।
এটা দুর্ঘটনা না আত্মহত্যা তা এখনও বলা যাচ্ছে না। মরদেহটি মর্গে পাঠানো হয়েছে।
/বিটি/