রবিবার বিকালে জামাল উদ্দিন নামের এক ভোটার সহকারী রিটার্নিং অফিসার মাইনুল হকের কাছে এ লিখিত অভিযোগ উপস্থাপন করেন। অভিযোগকারী জামাল উদ্দিন পৌরসভার ৬নং ওয়ার্ডের একজন ভোটার।
সংশ্লিষ্ট দাফতরিক সূত্র জানান, অভিযোগকারী তার লিখিত অভিযোগে উল্লেখ করেন ২০ মার্চ অনুষ্ঠেয় সোনাগাজী পৌরসভার নির্বাচনকে সামনে রেখে মেয়র প্রার্থী (সম্পর্কে শ্যালক) আবু নাসেরকে বিভিন্নভাবে সহযোগিতা করছেন এই সংসদ সদস্য, যা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের শামিল।
সহকারী রিটার্নিং অফিসার মাইনুল হক অভিযোগ দায়ের করার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
/এইচকে/