কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নির্বাচনের ভোটগ্রহণ চলছে

কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নির্বাচন আজ বৃহস্পতিবার (১০ মার্চ) অনুষ্ঠিত হচ্ছে।  ২০১৬- ২০১৭ কার্যকালের এ নির্বাচনে ১৭টি পদের ভোটগ্রহণ করা হচ্ছে। এ সকল পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের নেতৃত্বাধীন সম্মিলিত আইজীবী সমন্বয় পরিষদ এবং বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন জাতীয়তাবাদী আইনজীবী পরিষদের প্রার্থীরা। সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত এ ভোটগ্রহণ চলবে। ভোটার সংখ্যা ৮২৯ জন।
সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ প্যানেলের প্রার্থীরা হলেন, সভাপতি পদে জেলা বারের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম খান ও সাধারণ সম্পাদক পদে অতিরিক্ত পিপি ও ফৌজদারী কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মো. সহিদুল হক সাঈদ। সহ-সভাপতি দীপাল কুমার চৌধুরী ও মো. মোসলেম মিয়া। সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. খোরশেদ আলম (২), কোষাধ্যক্ষ মো. জাহাঙ্গীর আলম ভূঁইয়া, লাইব্রেরি সেক্রেটারি মো. আমজাদ হোসেন  লিটন, এনরোলমেন্ট সেক্রেটারি মো. গিয়াস উদ্দিন মজুমদার, সহকারী এনরোলমেন্ট সেক্রেটারি খন্দকার মারুফ, আমোদ প্রমোদ ও সাস্কৃতিক বিষয়ক সম্পাদক মো.জাহাঙ্গীর আলম, সদস্য আবদুর রহমান, মাহমুদা আফরিন, মো. মিজানুর রহমান,  মিজানুর রহমান(৩), নুরুদ্দীন মিয়াজী বুলবুল ও রিতা সরকার।

অপরদিকে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের প্যানেলে সভাপতি পদে জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মো. সফিকুল আলম ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মফিজুল ইসলাম (৩), সহ-সভাপতি পদে আবু নছর আবদুল  কাদের ভূঁইয়া ও কাজী মজিবুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মো. সুলতান আহম্মদ (৩), কোষাধ্যক্ষ মো. মনিরুল ইসলাম, লাইব্রেরি সেক্রেটারি আবু মুছা ভূঁইয়া, এনরোলমেন্ট সেক্রেটারি আল মাহমুদ সাগর, সহকারী এনরোলমেন্ট সেক্রেটারি মনি আক্তার, আমোদ প্রমোদ ও সাস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. তাজুল ইসলাম, সদস্য মোহাম্মদ আজহারুল ইসলাম, মো. ফজলুর রহমান কামাল, মো. মোতাহের হোসেন, নুরজাহান খান, রুবিনা হক, মো. শুক্কুর আলী সাফী ও মো. তারিকুল ইসলাম মজুমদার।

এদিকে সুষ্ঠুভাবে  নির্বাচন পরিচালনার জন্য ৩ সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি হয়েছে।  এর আহ্বায়ক হলেন জেলা আইনজীবী সমিতির বর্তমান সহ-সাধারণ সম্পাদক আমজাদ হোসেন। সদস্যরা হলেন ইকরাম হোসেন ও গাজী মো. নজরুল ইসলাম মানিক।

 /এআর/