পিকআপ ভ্যান থেকে পড়ে সবজি ব্যবসায়ী নিহত

কুমিল্লাকুমিল্লার সদর দক্ষিণ উপজেলায়  পিকআপ ভ্যান থেকে রাস্তায় পড়ে মো. জসিম উদ্দিন (৪৫) নামে এক সবজি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরের দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সদর দক্ষিণ উপজেলার জোড়কানন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জসিম উদ্দিন চৌদ্দগ্রাম উপজেলার সোনাপুর গ্রামের বাসিন্দা।
ময়নামতি হাইওয়ে থানা পুলিশের এসআই হানিফ জানান, কুমিল্লার নিমসার থেকে চৌদ্দগ্রামগামী একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাটিবাহী ট্রাক্টরকে ধাক্কা দেয়। এতে ভ্যানের উপরে থাকা জসিম উদ্দিন ছিটকে রাস্তায় পড়ে ঘটনাস্থলে মারা যান।
/এআর/